ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির কাঁঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ‘মনিরা ব্রিকফিল্ড’ নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে।মঙ্গলবার (০ে৩ নভেম্বর) সকালে উপজেলার বড় কাঁঠালিয়া এলাকায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ওই ইটভাটার চুলা ও চিমনি বিনষ্ট করা হয়।

কাঁঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী জানান, ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা ও পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল মাহমুদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেছা জানান, তাঁরা মনিরা ব্রিকফিল্ডের অবৈধ ১২০ ফিট চিমনি ধ্বংস করেছেন। পরবর্তীতে ১২০ ফিট উচ্চতার চিমনিবিশিষ্ট অন্যান্য সব অবৈধ ইটভাটায় ধারাবাহিক অভিযান চালানো হবে।