সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী গোয়েন্দা ও চরমপন্থি সর্বহারা দলের সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর সদস্যরা।আজ (বুধবার, ৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের সলঙ্গায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও এসআরবি-১২ এর অধিনায়ক আতিকুর রহমান মিয়া।
অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে; ১০৩টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ৯৫টি দেশিয় অস্ত্রসহ ৮টি ওয়াকিটকি।সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা ও পাবনা জেলার সাথিয়া এবং আতাইকুলা থেকে অস্ত্র ও গোলাবারুদ গুলো উদ্ধার করা হয়। এই অস্ত্র ও গোলাবারুদগুলো আত্মসমর্পনকারীদে হেফাজতে ছিলো।প্রসঙ্গত, গত ১ নভেম্বর
এসআরবি-১২ সিরাজগঞ্জ সদর দপ্তরে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা দলের সদস্য আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থি সর্বহারা দলের সদস্যদের তথ্যের ভিত্তিতে ঐদিন রাত থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়।