ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।শিক্ষা প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, ‘২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন’ প্রকল্পের আওতায় এটি নির্মিত হচ্ছে। প্রকল্পের আওতায় আধুনিক একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ওয়ার্কশপ, ছাত্রাবাস ও ছাত্রীনিবাসসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার জানান, এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার ফলে এ অঞ্চলের শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই ডিপ্লোমা পর্যায়ে আধুনিক কারিগরি শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।