আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আব্দুল কাদের (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি একটি মোটরসাইকেল।
শনিবার (৭ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনোহরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদের জীবননগর পৌরশহরের মহানগর উত্তরপাড়ার মৃত সমির মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে মনোহরপুর বাজারের শ্রী সঞ্জয় পালের মুদি দোকানের সামনে মনোহরপুর-খয়েরহুদাগামী পাকা রাস্তার উপর হতে আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় এক কেজি গাঁজা। এছাড়া জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত একটি লাল রংয়ের রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি ইগনিটর মোটরসাইকেল।
জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য এক লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।