বরিশাল প্রতিনিধি:: ‘গণপ্রকৌশল দিবস’ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বরিশাল ক্লাবে আইডিইবি বরিশাল জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।আইডিইবি বরিশাল জেলা কমিটির সভাপতি কাজী মনিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মাহফুজুল আলম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ ছালেহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি বরিশাল জেলা কমিটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. নুরুল আলম ফরিদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বরিশাল ক্লাবে এসে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।