বরিশাল প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুস মিয়াকে (৭৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া থানার এসআই মো. আতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বন্দর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মিঠুর বাবা। এদিন বিকেলে বাইশারী ইউনিয়ন শ্রমিকদল নেতা মো. রাসেলের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলার সন্দেহভাজন (অজ্ঞাতনামা) আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।
বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘পূর্বের দায়েরকৃত বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।’