বরিশাল ব্যুরো:: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল শেষে জেলা যুবদল অশ্বিনী কুমার হলের সামনে এবং মহানগর যুবদল দলীয় কার্যালয়ের সামনে পৃথক প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চলমান নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং যেকোনো অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।