আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন শামীম ওসমান

আপডেট: November 19, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 রিপোর্টার শামীম মীর।। রবিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ওসমানের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না মনোনয়ন সংগ্রহ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জ-৪ আসনে (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ কিনেছেন এ কে এম শামীম ওসমান। আজ রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শামীম ওসমানের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী হাফিজুর রহমান মান্না মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের কাছ থেকে মনোনয়ন ফরম কেনার বিষয়টি  নিশ্চিত করেছেন মান্না। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম ওসমান ১৯৯৬ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network