২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

একদিনে এলো ১১৪৪ টন পেঁয়াজ, কমছে দাম

আপডেট: অক্টোবর ১১, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধের আগের দিন রবিবার (১০ অক্টোবর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই আমদানি হয়েছে এক হাজার ১৪৪ টন পেঁয়াজ। সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল খান বলেন, ‘দু দিন আগে পেঁয়াজ বিক্রি করেছি ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে। আজ (সোমবার) বিক্রি করছি ৪৫ থেকে ৪৭ টাকা কেজি।’

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘ভারত থেকে বাড়তি দামে আমদানির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। এ ছাড়া বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমার কারণে দাম বেড়ে যায়। এ কারণে ভারতীয় পেঁয়াজের চাহিদা বাড়ায় দামও বাড়ে।

তবে গত কয়েকদিন ধরে বাড়তি পেঁয়াজ আমদানি হয়েছে। রবিবার বন্দর দিয়ে ৪২টি ট্রাকে এক হাজার ১৪৪ টন পেঁয়াজ আমদানি হওয়ায় দাম কমতির দিকে রয়েছে। মোকামে দেশি যে পেঁয়াজের দাম ছিল দুই হাজার ২শ’ টাকা মণ, তা এখন কমে এক হাজার ৮শ’ টাকায় নেমে এসেছে। এ কারণে আমদানি করা পেঁয়াজের দাম কমে আসছে। আর যে পরিমাণ আমদানি করা পেঁয়াজ আছে তাতে পূজার বন্ধের কারণে কোনও ঘাটতি হবে না, দামের ওপরও কোনও প্রভাব পড়বে না।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network