শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

২২ কেজির বোয়াল ৫৬ হাজারে বিক্রি

আপডেট: September 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে শনিবার দুপুরে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে।

এ সময় ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের  মালিক সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ৫২ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।এ বিষয়ে মৎস্য আড়তদার সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি মোবাইলে যোগাযোগ করে বোয়াল মাছটি ঢাকার এক শিল্পপতির কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করেন। এরপর মাছটি তিনি ওই শিল্পপতির ঠিকানায় পৌঁছে দেন।

তিনি বলেন, পদ্মা-যমুনা নদীর এ ধরনের বড় বড় মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এক্ষেত্রে দাম কোনো বিষয় না। অনেক আমলা, শিল্পপতি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি আগে থেকেই এ ধরনের মাছের কথা আমাদের কাছে বলে রাখেন।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকতা মো. রেজাউল শরীফ বলেন, পদ্মা-যমুনা নদীর এই এলাকায় বর্তমানে প্রতিদিনই বড় বড় পাঙ্গাস, বাঘাইড়, কাতল, রুই, বোয়ালসহ বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুব খুশি। তবে এই বড় মাছগুলোর জন্য অভয়াশ্রম করা গেলে সেগুলো নদীতে সহজে বংশ বিস্তার করতে পারত। আমরা পদ্মা-যমুনা নদীর এই এলাকায় অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা চালাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network