শিরোনাম
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে বিমান হামলা, নিহত দুই শতাধিক তালেবান

আপডেট: August 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের শেবারজান শহরে বিমান হামলায় দুই শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির ওই প্রতিবেদনে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ফাওয়াদ আমান-এর টুইটকে উদ্ধৃত করে বলা হয়েছে, শেবারজানে তালেবান যোদ্ধাদের জমায়েত ও গোপন আস্তানা লক্ষ্য করে বিমানবাহিনী হামলা চালায়।

বিমান হামলায় দুই শতাধিক তালেবান নিহত হয়। এতে তালেবানের বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও যানবাহন ধ্বংস হয়েছে বলেও টুইটে উল্লেখ করেন ফাওয়াদ।

ফাওয়াদ আরো বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বি-৫২ জঙ্গি বিমান দিয়ে তালেবানদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। মার্কিন বিমান বাহিনীর হামলায় তালেবানরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।

সূত্র: এনডিটিভি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network