শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইতালিতে করোনা জয় করলেন সাড়ে ৫৭ হাজার মানুষ

আপডেট: April 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইউরোপের দেশ ইতালিতে নতুন আক্রান্তের সংখ্যা কমছে এবং বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা। বৃহস্পতিবার দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৩ জন। এতে করে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৭৬ জনে।
দেশটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টাতেও দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৪ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৫৪৯ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৬ জন এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৯৭৩ জন।
 
তিনি আরো জানান, ইতালিতে করোনা ঠেকাতে ও জনগণকে সুরক্ষা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দেশটিতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত।
 
এদিকে, সংক্রমণ কমতে শুরু করায় ইতালির বিভিন্ন এলাকায় বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে। খুলতে শুরু করেছে দোকানপাট। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network