শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইতালীয় বিলাসবহুল জাহাজে ৯১ নাবিক করোনায় আক্রান্ত

আপডেট: April 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: ইতালীয় বিলাসবহুল প্রমোদতরী কোস্টা আটলান্টিকায় অন্তত ৯১ নাবিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।জাহাজটি গত ফেব্রুয়ারি থেকে জাপানের নাগাসাকি বন্দরে নোঙর করা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার জাহাজটির ৬২৩ জন কর্মীর সবার করোনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ৯১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। জাপানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, প্রমোদতরীটিতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও তাদের অবস্থা গুরুতর নয়। অনেকের শরীরে ভাইরাসটি উপসর্গহীন অবস্থায় আছে।

যে কারণে সেটির একজন যাত্রীকে নাগাসাকির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরোহীদের সবাই জাহাজেই কোয়ারেন্টিনে রয়েছেন। তাদের সবাইকে জাহাজ থেকে স্থলে আসতে নিষেধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, চলতি মাসের ফেব্রুয়ারির প্রথম দিকে চীনে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য যাওয়ার কথা ছিল প্রমোদতরীটির।কিন্তু সে সময় চীনে করোনার প্রকোপের কারণে যেতে না পেরে জাপানের নাগাসাকির একটি শিপইয়ার্ডে আটকে রয়েছে প্রমোদতরীটি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network