শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

কাশ্মিরের মুক্তি সংগ্রাম স্তব্ধ করা যাবে না: পাক সেনাপ্রধান

আপডেট: May 25, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাওজয়া বলেছেন, ভারত সরকার কাশ্মিরী জনগণের মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে পারবে না। কারণ এটি এমন কোনো বিষয় নয় যে তা সামরিক শাসন জারি ও স্বাধীনতাকামীদেরকে হত্যার মাধ্যমে থামিয়ে দেয়া যাবে।

ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি বলেন, কাশ্মির ইস্যুতে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়া হবে না।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দাবি করে তিনি বলেন, কাশ্মিরীদের দূরাবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্তে এবং আজাদ কাশ্মিরে অনবরত হামলা চালাচ্ছে।

গত আগস্টে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরকে স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা দেয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারাটি বাতিল করে দেশটির সরকার।

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করে দেন। এরপর থেকে দীর্ঘদিন সেখানে কারফিউ জারি রাখা হয়। পার্সট্যুডে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network