শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

কাশ্মীরে ‘গোলাগুলিতে’ ভারতীয় সেনা নিহত

আপডেট: May 17, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ফের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন।

আজ রোববার সকালের এ সংঘর্ষে হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন; যাদের ‘জঙ্গি’ বলে দাবি করা হচ্ছে।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও দুপক্ষের মধ্যে গোলাগুলি চলছে বলে জানা গেছে।কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, উপত্যকার ডোডা এলাকায় হিজবুল মুজাহিদিন সদস্যরা লুকিয়ে রয়েছে বলে শনিবার রাতে গোপন সূত্রে জানতে পারে ভারতীয় সেনাবাহিনী।

এরপর রাতেই তল্লাশি অভিযান শুরু করে। রাতভর তল্লাশির পর রোববার সকালে ওই এলাকার একটি বাড়িতে হিজবুল মুজাহিদিন সদস্যদের সন্ধান পায় সেনারা।ভারতীয় সেনারা ওই বাড়ির কাছে পৌঁছতেই এলোপাথাড়ি গুলি শুরু করেন তারা। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও।

দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক সেনা প্রাণ হারান। আর হিজবুল মুজাহিদিনের এক সদস্য নিহত ও আরেকজন গুলিবিদ্ধ হন।এর আগে গত ৭ মে সেনার সঙ্গে গুলিতে মৃত্যু হয় উপত্যকায় হিজবুল মুজাহিদিনের প্রধান রিয়াজ নাইকুর।তারও আগে গত ১৭ এপ্রিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় হিজবুল মুজাহিদিনের ২ সদস্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network