শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট: November 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

কলাপাড়া প্রতিনিধি:: কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ নভেম্বর) সকালে লতাচাপলী ইউনিয়নের খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচ থেকে চুরির সরঞ্জামসহ তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

মহিপুর থানা পুলিশ জানায়, রবিবার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত একজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার শরীরের অধিকাংশ ঝলসে গেছে। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মরদেহটি শনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network