শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় নতুন করে হামে আক্রান্ত আরও ১৪ শিশু

আপডেট: April 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ এক সপ্তাহের ব্যবধানে খাগড়াছড়ির দীঘিনালায় নতুন করে আরও ১৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসের মতো মহামারির ওপর হাম রোগ ‘মরার ওপর খাড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়ায়।

বুধবার (৮ এপ্রিল) দীঘিনালার দুর্গম রথীচন্দ্র কার্বারী পাড়া থেকে নতুন করে হাম রোগে আক্রান্ত ১৪ শিশুকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের বয়স ৬ থেকে ১৩ বছর বলে জানা গেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালকুদার জানান, হাম আক্রান্ত দীঘিনালার প্রায় ৭টি গ্রামে শনিবার থেকে হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। ৯ মাস বয়স থেকে ১৫ বছরের নিচে বাচ্চাদের এসব টিকা দেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে ২৯ মার্চ হাম রোগে আক্রান্ত হয়ে মারা যায় রথীচন্দ্র কার্বারী পাড়ার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধনিকা ত্রিপুরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network