শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

গৌরনদীর সরিকলে মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সড়ক নামকরন

আপডেট: September 8, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

 

শামীম মীর, গৌরনদী।। বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মৃত বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহম্মেদ সড়ক নামক ভিত্তি স্হাপন করা হয়েছে। এতে ৭১ এর স্বাধীনতায় অংশগ্রহনকারি বীরসেনাদের মাঝে ব্যাপক আনন্দ উজ্জীবিত হয়েছে বলে লক্ষ করা গেছে।

আলাউদ্দিন আহম্মেদ গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সরিকল গ্রামের বাসিন্দা। তিনি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসাবে তার জীবদ্দশায় কাজ করে বহুল সুনাম কুড়িয়েছেন। মানুষের ভালবাসা ছিল অফুরন্ত। ৭১ এর মহান স্বাধীনতা যৃদ্ধে তার ভূমিকা ছিল অপরিসীম।

ভারতের পশ্চিম বঙ্গের হাবরা নামক স্হানে মুক্তি যুদ্ধ ট্রেনিং ক্যাম্পের কমান্ডার হিসাবে তার সঙ্গিয় সহপাঠীদের দায়িত্বের সাথে প্রশিক্ষন শিখিয়ে সুনাম অর্জনের মধ্য দিয়ে তাদেরকে তৈরি করে সাথে নিয়ে দেশে ফিরে পাকহানাদেরকে পিছু হটাতে যুদ্ধে ব্যাপক ভূমিকা রাখেন আলাউদ্দিন আহম্মেদ।

তিনি এলাকায় সার্বিক উন্নয়ন ও কৃষি খাতে বিশেষ অবদান রাখায় ১৯৭৫ ইং রাষ্ট্রীয় বঙ্গবন্ধু পুরস্কার লাভ করেন।১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের অপরিসীম ভুমিকার কথা চিন্তে ও সার্বিক দিক বিবেচনা করে গৌরনদী উপজেলা পরিষদের পক্ষ থেকে আগরপুর থেকে কান্ডপাশা সড়কের নাম করন করেছেন আলাউদ্দিন আহম্মেদ সড়ক। এই নাম করনের মধ্য দিয়ে চির অমর হয়ে থাকবে ৭১ এর বীর সেনা মো: আলাউদ্দিন আহম্মেদ এমনটাই মনে করেন স্হানীয় সচেতন মহল ও গুনিজনেরা

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network