২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
মির্জাগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পানছড়িতে ফিস্টুলা নির্মূলে বিশেষ ক্যাম্পেইন শুরু পলাশবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল আমতলীতে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা তালুকদার ইউনুস উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন সরিয়ে দেয়া হলো তাজুলকে, চিফ প্রসিকিউটর হলেন আমিনুল

গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর:: ‎বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, ‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী এবং বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন গতকাল গৌরনদী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন। গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা এবং উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং গৌরনদীর সার্বিক উন্নয়ন নিয়ে খোলামেলা আলোচনা হয়।
‎‎

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।‎ সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। সাংবাদিকরা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সাহসিকতা ও নৈতিকতার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি গৌরনদীর উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা, সদস্য খায়রুল ইসলাম, পলাশ তালুকদার, সোলায়মান তুহিন, মো. শামীম মীর, এম. আলম, হানিফ সরদার, শেখ রুপা, মো. তানবিরুল ইসলাম সোহেল, নাঈমুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ‎প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গৌরনদী প্রেসক্লাব সবসময়ই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করে আসছে। তারা গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন। ‎শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। ‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য মো. লিটন খান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network