ঝালকাঠিতে তিন টন নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট: August 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় দোকানমালিক সাইফুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার খালিদ সাইফুল্লাহ।

এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন। তিনি বলেন, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।সাইফুল ইসলাম কাঠপট্টি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমানের ছেলে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network