শিরোনাম
পরিচ্ছন্ন বাকেরগঞ্জ গড়তে মাঠে ইউএনও ঝালকাঠিতে নতুন করে ২৬ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন গৌরনদী উপজেলা জাকের পার্টির সভাপতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত, উন্নত চিকিৎসায় ঢাকায় সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঝালকাঠিতে নতুন করে ২৬ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

আপডেট: August 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতসহ জেলার বিভিন্ন আদালতে সরকারি আইন কর্মকর্তা হিসেবে ২৬ আইনজীবীকে নতুন করে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে আগে নিয়োগ পাওয়া সরকারি আইন কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখার সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইনের সই করা পৃথক আদেশে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

নিয়োগপত্র অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়োগ পাওয়া আইনজীবীরা জেলা ও দায়রা জজ আদালত, এর অধীন অন্যান্য আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সরকারের পক্ষে মামলা পরিচালনা করবেন।

নতুন নিয়োগে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি হিসেবে অ্যাডভোকেট মাহাবুব আলম কবির এবং পাবলিক প্রসিকিউটর পদে অ্যাডভোকেট মাহেব হোসেন পুনরায় দায়িত্ব পেয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট মো. আককাস সিকদার। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. ফয়সাল খান।জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন কবীর বাবুল, মো. সোহেল আকন, খান শহিদুল ইসলাম, মোবাশ্বের আলী ভূইয়া ও মুন্সি রেজাউল হক আজিম।সহকারী সরকারি কৌঁসুলি পদে নিয়োগ পেয়েছেন এমএ হানিফ, মু. আহসান খান, সাকিনা আলম লিজা, মো. শাহআলম মল্লিক ও জহিরুল হক খোকন।

এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ পেয়েছেন মো. নুর হোসেন, আনিসুর রহমান খান, এসএম জসিম উদ্দিন, বাহাউদ্দিন হাসান অলি, শামীম আকন, সাকিনা আলম লিজা, মিজানুর রহমান মুবিন, শাখাওয়াত হোসেন রাজু, মুশফিকুর রহমান বাবু, ফিরোজ হোসাইন ও উম্মে সালমা।আদেশে বলা হয়েছে, এর আগে নিয়োগ পাওয়া সব সরকারি আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করে নতুন করে এসব আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা সংশ্লিষ্ট আদালতগুলোতে সরকারের পক্ষে মামলা পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রমে দায়িত্ব পালন করবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network