শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

আপডেট: November 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি::

ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায় একটি পেট্রোলপাম্পের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভষ্মিভূত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনায় ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার স্টেশনের কর্মীরা জানায়, শহরের তালুকদার ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্পের মাত্র ২৫ গজ দূরে রাস্তার বিপরিত পাশের একটি খাবারের দোকানে হঠাৎ আগুনে শিখা দেখে স্থানীয়রা ছুটে আসে। মুহূর্তের মধ্যে পাশের একটি কনফেকশনারীতেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এসময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আসার আগেই দোকান দুটি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, মাত্র আধা কিলোমিটারের দূরত্বে থাকা ঝালকাঠি ফায়ার স্টেশনের গাড়ি খবর পেলেও আধাঘণ্টা বিলম্বে ঘটনাস্থলে আসে। তাদের অবহেলার কারণেই দোকান দুটি সম্পূর্ণ পুড়ে গেছে বলেও স্থানীয়দের অভিযোগ।
তবে এ অভিযোগ অস্বীকার কেরে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার বলেন, আমারা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। খাবার হোটেলটিতে চুলার আগুন থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ধারণা করে তিনি বলেন, ক্ষয়ক্ষতির হিসেব নিরুপন করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network