শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

টাঙ্গাইলে পালিয়ে থাকা এক করোনা রোগী গ্রেফতার, ১২০ পরিবার হোম কোয়ারেন্টাইনে

আপডেট: April 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়েও তা গোপন রেখে পালিয়ে থাকা মহিউদ্দিন নামে এক যুবক আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘাটাইলের ঘোরারদেউলি থেকে আটক করা হয়। পরে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ঢাকার কুয়েত মৈত্রী হাসাপাতালে পাঠানো হয় তাকে। এ ঘটনায় ওই এলাকার ১২০টি পরিবারকে নির্দেশ দেয়া হয় হোম কোয়ারেন্টাইনে থাকার।

উপজেলা নির্বাহী অফিসার জানান, গেল সপ্তাহে কিডনী রোগে শেরে বাংলা নগর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার করোনা উপসর্গ পাওয়ায় নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি কুর্মিটোলা হাসাপাতালে রেফার্ড করলে সে সেখান থেকে নিজ গ্রামে পালিয়ে যায়। পরে তার করোনা পজিটিভ জানতে পারলেও তা গোপন রেখে মানুষের সাথে মেলামেশা করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network