শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিল্লিতে চিকিৎসকের আত্মহত্যা

আপডেট: April 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির এক এমএলএ’র হয়রানির শিকার হয়ে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। ভারতীয় পুলিশের বরাতে দেশটির গণমাধ্যম এমন খবর দিয়েছে।দুই পাতার সুইসাইড নোটে ওই চিকিৎসক অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের ওই নেতা তার কাছ থেকে অর্থ লুট করতে চেয়েছেন। তিনি অর্থ দিতে অস্বীকার করলে তার ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানান ওই এমএলএ।

দিল্লির নাবিসারি এলাকার বাসিন্দা ছিলেন চিকিৎসক রাজেন্দ্র সিং। তিনি পানির ট্যাংকির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ভাড়াটিয়ারা তাকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পেয়েছেন।সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য এমএলএ প্রকাশ জারওয়াল ও তার সহযোগী কপিল নাগরকে দায়ী করেন তিনি।

পুলিশ তার একটি ব্যক্তিগত ডায়েরিও উদ্ধার করেছে, যাতে হয়রানির বিবরণ রয়েছে। এতে তিনি বলেন, এই এমএলএ তাকে হত্যারও হুমকি দিয়েছেন।

ইতিমধ্যে আম আদমি পার্টির ওই নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network