শিরোনাম

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মুরগিবোঝাই পিকআপের ধাক্কা, হেলপার নিহত

আপডেট: August 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে মুরগিবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়। তিনি ওই পিকআপে চালকের সহকারী ছিলেন।দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরো তিন জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (২৯ আগস্ট) রাত দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত দুইটার দিকে মুরগিবোঝাই একটি পিকআপ বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুতগতিতে দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই পিকআপে চালকের সহকারী ইমরান হোসেনের (৪০) মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত আরো তিন জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network