শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্বশুরবাড়িতে বঙ্গবন্ধুর খুনি মাজেদের দাফন

আপডেট: April 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্বশুরবাড়িতে বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে দাফন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) ভোরে সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর স্কুলের পাশের কবরস্থানে লোকচক্ষুর আড়ালে তার দাফন সম্পন্ন করা হয়।

এর আগে শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মাজেদের ফাঁসি কার্যকর করা হয়।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, মাজেদের দাফন প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি। সকালে তিনি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পেরে খোঁজ নিতে শুরু করেন। পরে জানতে পারেন রাত ৩টায় মাজেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে এনে দাফন করে চলে যায়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network