শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পাকিস্তানে বিমান বিধ্বস্ত : মৃতের সংখ্যা বেড়ে ৯৭

আপডেট: May 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক:: পাকিস্তানের বন্দরনগরী করাচির শুক্রবার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে । আর এ ঘটনায় কমপক্ষ  ৯৭ জনের মৃত্যু হয়েছে। লাহোর থেকে করাচিগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) বিমানটিতে ৯১ যাত্রী ও ৮ জন ক্রু ছিল।

শুক্রবার স্থানীয় সময় বিকাল পৌনে ৩টার দিকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় পিআইএ’র এয়ারবাস এ-৩২০ বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিন্ধুর স্বাস্থ্য কর্মকর্তারা। তবে যাদের মৃত্যৃ হয়েছে, তারা সবাই বিমানের আরোহী ছিলেন কি-না তা স্পষ্ট নয়। কারণ, দুর্ঘটনাটি যে জায়গায় ঘটেছে, সেখানে স্থানীয়দেরও চলাফেরা ছিল।
পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ বলেছেন, এ-৩২০ এয়ারবাস ৯১ জন যাত্রী এবং আটজন ক্রু নিয়ে লাহোর থেকে করাচিতে ‘পিকে-৮৩০৩’ ফ্লাইট পরিচালনা করছিল। কিন্তু করাচিতে অবতরণ করতে পারছিল না। তিনবার চেষ্টা করেও বিমানটি জিন্নাহর রানওয়ে ধরতে পারেনি। শেষে দুর্ভাগ্যবশত এর কাছেই ‘মডেল কলোনি’ আবাসিক এলাকায় এটি বিধ্বস্ত হয়।

শাকিল আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শীর জানিয়েছেন, বিমানটি প্রথমে একটি মোবাইল টাওয়ারে ধাক্কা খায় এবং ঘরগুলো ভেঙে পড়ে। ঘটনাস্থল বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে জানিয়েছেন শাকিল আহমেদ।বিমান দুর্ঘটনার পর সিন্ধ প্রদেশের স্বাস্থ্য ও জনকল্যাণমন্ত্রী আরজা পেচুহো করাচির সকল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network