শিরোনাম

পাথরঘাটায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন বিতরণ

আপডেট: September 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পাথরঘাটা প্রতিনিধি:: রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি ধর্মীয় ও মানবিক উদ্যোগের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে বরগুনার পাথরঘাটায়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৪৮টি পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় পাথরঘাটার আবু সাঈদ চত্বরে এ আয়োজন করা হয়। নতুন করে কোরআন পড়া শুরু করবে এমন শিক্ষার্থীদের হাতে ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে কোরআন শরিফ তুলে দেওয়া হয়।

এ সময় এতিমখানা ও হাফিজি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি পাথরঘাটা পৌর বিএনপির সাবেক সদস্যসচিব ইসমাইল সিকদার, মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত মেহেদী সিকদার এবং পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের হাতে কোরআন শরিফ তুলে দেওয়ার সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের পাশাপাশি উপস্থিত স্থানীয়রাও এ উদ্যোগে অংশ নেন।

আয়োজকরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রজন্মের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়াকে তারা ধর্মীয় ও মানবিক দায়িত্ব হিসেবে দেখছেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ ইতিবাচক বার্তা দেয়।অনুষ্ঠানটির আয়োজন করেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান সাহেদ।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ‘মানুষের পাশে বিএনপি’—এই প্রত্যয়কে সামনে রেখে ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network