শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

ফিলিস্তিনিদের করোনা পরীক্ষার ক্লিনিক গুঁড়িয়ে দিলো ইসরায়েল

আপডেট: April 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আন্তর্জাতিক:: ফিলিস্তিনে করোনাভাইরাস পরীক্ষার একটি ক্লিনিক গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। এছাড়া পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের ওই ক্লিনিকের চার কর্মীকে আটক করেছে তারা।
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের সিলওয়ান এলাকার একটি মসজিদে ওই ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছিল।
 
মঙ্গলবার রাতে প্রথমে সেটি বন্ধ করে দেয়া হয় এবং পরদিন সকালে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় ক্লিনিকটি পরিচালনা করায় ইসরায়েলি সেনারা সেটি বন্ধ করে দেয়।
 
ক্লিনিকের পরিচালক জানান, সিলওয়ান এলাকায় করোনা ভাইরাস পরীক্ষার সরঞ্জামাদির তীব্র ঘাটতি রয়েছে। এরইমধ্যে ওই এলাকায় ৪০ জন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ অবস্থায় আশংকা করা হচ্ছে ঘনবসতিপূর্ণ এ এলাকায় করোনাভাইরাস মারাত্মকভাবে ছড়িয়ে পড়তে পারে।
 
এছাড়া ইসরায়েলি সেনারা তাদের কাছ থেকে খাদ্যদ্রব্য ছিনিয়ে নেয় এবং শহরের পূর্বাঞ্চলে চলাচল সীমিত করে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network