শিরোনাম
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বন্দুকধারীর হামলায় যুক্তরাষ্ট্রে নিহত ৮

আপডেট: May 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় এ ঘটনা ঘটে। অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও মারা গেছে বলে জানিয়েছে সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়।পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা ক্যালিফোর্নিয়ায় একটি যাত্রীবাহী ট্রেনের ইয়ার্ডে আট জনকে গুরি করে হত্যা করে। নিহতদের মধ্যে ট্রানজিট কর্মচারিরাও রয়েছেন।

ক্যালিফোর্নিয়ার স্যান হোসের মেয়র স্যাম লাইকার্ডো সাংবাদিকদের বলেন, এটি আমাদের শহরের জন্য এক ভয়াবহ দিন। আমাদের শহরে আর কখনও যাতে এমন কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করার চেষ্টা করব।

রেলওয়ের প্রেসিডেন্ট গ্লেন হেন্ড্রিক্স সাংবাদিকদের বলেছেন, হামলাটি ইয়ার্ডে হয়েছে, অপারেশনস কন্ট্রোল সেন্টারে হয়নি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন বলেছেন, এই হত্যা কাণ্ডের ঘটনার তদন্ত করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করছি এবং এই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network