শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরগুনায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, জেলা লকডাউন

আপডেট: April 18, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
বরগুনা প্রতিনিধি:: বরগুনায় নতুন করে আরো চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও করোনায় আক্রান্ত এই চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে নয়জনে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। এদিকে প্রতিনিয়ত জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনিবার দুপুর ১২টা থেকে পুরো জেলা লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
 
জেলা সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন জানান, নতুন যে চারজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলায় দুইজন, বামনা উপজেলায় একজন এবং বেতাগী উপজেলায় একজন রয়েছেন। এছাড়াও বরগুনা সদর উপজেলায় যে দুইজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন বরগুনা পৌরসভার বাসিন্দা।
 
এই ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার একজনের মৃত্যু হয়েছে। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করার কাজ করছে জেলা প্রশাসন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network