শিরোনাম
সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা জীবননগরে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উজিরপুরে ৭ কোটি টাকার সেতু , সংযোগ সড়ক নেই, প্রকৌশলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

সড়কের পাশের ঝোপঝাড় নিজ হাতে পরিষ্কার করে প্রশংসায় বাকেরগঞ্জের ইউএনও

আপডেট: August 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ (বরিশাল)::
বরিশালের বাকেরগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা অভিযানে তিনি নিজেই অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে রাস্তার পাশের ঝোপঝাড়, আগাছা, লতাপাতা ও আবর্জনা পরিষ্কার করেন। ইউএনওর এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে।

এদিকে ইউএনও মিলটন চন্দ্র পালের নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে তাঁর উদ্যোগের প্রশংসা করেন। জনস্বার্থে সরাসরি মাঠে নেমে কাজ করায় স্থানীয়দের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি।

স্থানীয়রা মনে করছেন, একজন প্রশাসনিক কর্মকর্তার এভাবে সরাসরি পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়া নাগরিকদের সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে। পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন মিল্টন চন্দ্র পাল। তিনি জানান, পরিচ্ছন্নতা কার্যক্রমে যুবসমাজ ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই নিজে মাঠে নেমেছেন। সবাই এগিয়ে এলে পৌরসভাকে আরও সুন্দর ও বাসযোগ্য করা সম্ভব।

বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম বলেন, “শুধু নির্দেশনা দেওয়ার পরিবর্তে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাসরি মাঠে নেমে পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ায় সাধারণ মানুষও সচেতন হবে। তাঁর এমন উদ্যোগ অন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের জন্য অনুকরণীয় হতে পারে।”উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিলটন চন্দ্র পাল বলেন, “সড়ক ও এর আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনসাধার

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network