শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান কেন্দ্রীয় কারাগারে

আপডেট: July 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

গ্রেপ্তারকৃত বিএনপির সহসাংগঠনিক সম্পাদক
আকন কুদ্দুসুর রহমানকে কেন্দ্রীয় কারাগারে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ^ বিদ্যালয়ের সাবেক তুখোর ছাত্রনেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ¯েœহধন্য রাজপথের লড়াকু জিয়ার সৈনিক আকন কুদ্দুসুর রহমানকে বিএনপির ডাকা মহাসমাবেশের আগের দিন রাতে ঢাকার লালমাটিয়া বাসা থেকে ঢাকা ডিবি পুলিশ পরিচয়ে নিয়ে যায়। বুহস্পতিবার সন্ধ্যায় তাকে সিসিএমএম আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করার নির্দেশ নেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের স্ত্রী মিসেস শিরিন জানান, বুধবার রাত সোয়া ১২টায় একদল সাদা পোষাক পরিহিত ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করে তাকে নিয়ে যান এবং এ সময় বাসার সিসি ক্যামেরার ডিভাইস খুলে নেন। ওই রাতে ডিবি পুলিশ হেড কোয়াটারে যোগাযোগ করলে তারা কিছুই জানেন না বলে এবং কৃহস্পতিবার সকাল ১০টায় যোগাযোগ করতে বলেন। বৃহস্পতিবার ১০টায় যোগাযোগ করা হলে তারা একই কথা জানান। পরবর্তিতে ওই বিকেলে বিশেষ ক্ষমতা আইন (১৯৭৪০০) গ্রেপ্তার দেখিয়ে তাকে সিসিএমএম আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করার নির্দেশ নেন। মিসেস শিরিন ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা ওয়ারেন্টে একজন কেন্দ্রীয় নেতাকে এভাবে বাসা থেকে তুলে নেওয়া ফ্যাসিষ্ট সরকারের চারিত্রিক বহিঃপ্রকাশ। এভাবে নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন ঠেকানো যাবে না। আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রিজভী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালঅম শাহীনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network