শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত বেড়ে ২৪ লাখ, মৃত্যু ১ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

আপডেট: April 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনের উহান শহর থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসটি বর্তমানে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়িয়েছে।
 
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৭ হাজার ৪১৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ২২৭ জন।
 
করোনা সংক্রমণে শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান ও রাশিয়া।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। সোমবার পর্যন্ত দেশটিতে ৭ লাখ ৫৯ হাজার ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪০ হাজার ৬৭৭ জন। সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ জন এবং মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্পেনে।
 
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ইতালিতে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন এবং মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। মৃত্যুর সংখার দিক দিয়ে ইতালি দ্বিতীয়।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network