শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার, আক্রান্ত ৫০ লাখ ৫৮ হাজার

আপডেট: May 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:: মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বে ৩ লাখ ২৮ হাজারের অধিক মানুষ প্রাণ হারিয়েছেন।আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় ৩ লাখ ২৮ হাজার ২৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৫৮ হাজার ৬৪২ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ১ হাজার ৫১৬ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৫ লাখ ৮৮ হাজার ২৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৭৭৬ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে এবং ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৫ হাজার ৭০৪ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২৯৩ জন।
তৃতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩২ হাজার ৩৩০ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৩৬৪ জন।
 
এছাড়া ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৫৭৫ জন। স্পেনে করোনায় ২৭ হাজার ৮৮৮ জনের মৃত্যু ও ২ লাখ ৭৯ হাজার ৫২৪ জন আক্রান্ত হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৬৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network