শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার, আক্রান্ত ৫৩ লাখ

আপডেট: May 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:: ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। মহামারির পাঁচ মাসে এই প্রথমবার দিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ আট হাজার। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ লাখ। এছাড়া গত একদিনে পাঁচ হাজার ২শ’ মৃত্যুর পর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজারের বেশি।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সারা বিশ্বের মোট সুস্থ হয়ে উঠেছেন ২১ লাখ ৫৮ হাজার ৫৬৭ জন।
 
আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৬৪৭ জনের।
 
বর্তমানে রাশিয়াকে হটিয়ে করোনা আক্রান্তের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ব্রাজিল। শুক্রবার দেশটিতে ১৯ হাজার ৯৬৯ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাতে লাতিন আমেরিকার দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৩৮২ জন। এদিকে রাশিয়ায় মোট আক্রান্ত ৩ লাখ ২৬ হাজার ৪৪৮জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৯৭১ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়ে
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network