শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু এক লাখ ৬১ হাজার ছুঁই ছুঁই

আপডেট: April 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।
সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ৬০ হাজার ৭৫৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৩০ হাজার ৯৮৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ১৮৯ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
 
আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বর্তমানে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ১৪ জনের।
 
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। তবে ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে তারা। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ২২৭ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন।
 
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ৬৩৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৭৩৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network