শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

বিশ্ব গোলাপ দিবস কোন রঙের গোলাপ কী বার্তা দেয়?

আপডেট: February 7, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: প্রিয়জনের হাতে টকটকে লাল একটি গোলাপ ফুল তুলে দেওয়া মানে তাকে জানানো ভালোবাসার কথা। আবার ধবধবে সাদা গোলাপ হচ্ছে শুদ্ধতার প্রতীক। এমনই বিভিন্ন রঙের গোলাপ দেয় বিভিন্ন বার্তা। আজ ৭ ফেব্রুয়ারি বিশ্ব গোলাপ দিবস। জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক।

লাল গোলাপের আবেদন চিরন্তন। টকটকে লাল গোলাপ ভালোবাসার প্রতীক। ভালোবাসার মানুষের হাতে লাল গোলাপ দেওয়া মানে তাকে জানানো ভালোবাসার কথা।
শুদ্ধতার প্রতীক বলা হয় সাদা গোলাপকে। অনেক ধর্মে বিয়ের দিন বর-কনে একে অন্যকে সাদা গোলাপ উপহার দেন। শুদ্ধতার সঙ্গে শুরু হয় নতুন জীবনের পথচলা।
হলুদ গোলাপ হচ্ছে বন্ধুত্ব ও আনন্দের প্রতীক।
গোলাপি গোলাপকে বলা হয় কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। প্রশংসার প্রতীক হিসেবেও বেছে নেওয়া হয় পিঙ্ক রোজ বা গোলাপি গোলাপ।
কমলা রঙের গোলাপ হচ্ছে শুভেচ্ছা জানানোর প্রতীক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network