৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে গৌরনদীতে রাতের আঁধারে ৮০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক শিক্ষার্থী পেলেন চিকিৎসাসেবা জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে টেকসই জীবিকার পথে নতুন আশার আলো সাংবাদিক কাজী মামুনের মায়ের মৃত্যু, সাংবাদিক সংস্থার শোক! মাদক নির্মূল আদৌ কি সম্ভব? বানারীপাড়ায় বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সেতুর স্প্যান ধস, যোগাযোগ বন্ধ

ভান্ডারিয়ায় ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: জুন ২৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

মো. শহিদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৮ জুন ২০২৬) দুপুর ১২টা ৫৫ মিনিটে ভান্ডারিয়া থানার উদ্যোগে উপজেলার ২নং নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চিংগুড়িয়া গ্রামের খেয়াঘাট জামে মসজিদের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মৃত রব তালুকদারের ছেলে মুকিম তালুকদার (২৯) এবং চিংগুড়িয়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. জহির হাওলাদার (১৯)।
অভিযানকালে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে ভান্ডারিয়া থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network