শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ভারতে করোনা আক্রান্ত ৫০ হাজার, মৃত ১৬৮৫

আপডেট: May 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক: লকডাউন শিথিল হতেই মদের দোকানগুলোতে দীর্ঘ লাইন পড়ে যায়। ছিল না সামাজিক দূরত্বের বালাই। প্রাণঘাতী করোনা ভাইরাসে (কভিড-১৯) ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় অর্ধ লাখ স্পর্শ করার পথে। মৃতের সংখ্যা ১৭শ’ ছুঁই ছুঁই।

দ্য হিন্দুর বুধবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৪৯ হাজার ৩৭৪ জন। মারা গেছেন ১ হাজার ৬৮৫ জন।এদিকে শিথিল লকডাউন শুরুর পরই ভারতে একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। লকডাউন শিথিল হতেই মদের দোকানগুলোতে দীর্ঘ লাইন পড়ে যায়। ছিল না সামাজিক দূরত্বের বালাই।

এই সময় জানায়, করোনার প্রকোপ বৃদ্ধির সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। এক দিন আগেও যা ৩.২ শতাংশ ছিল, রাতারাতি তা বেড়ে ৩.৪ শতাংশে পৌঁছে গেছে।প্রভাব পড়েছে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার হারের উপরও যা ১২ থেকে কমে ১১ দিনে নেমে এসেছে।

এতকিছু সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন মঙ্গলবার দাবি করেন, দেশে এখনো গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লব আগরওয়ালও বলেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।তবে সরকারের এ দাবি নিয়ে সংশয় প্রকাশ করছেন অনেকেই। কারণ, বর্তমানে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের প্রায় কারোরই দেশের বাইরে যাওয়ার কিংবা তেমন কারও সংস্পর্শে আসার তথ্য নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network