শিরোনাম
মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২৫ যাত্রী আহত

ভারতে প্রায় ৬০ হাজার আক্রান্ত, ১৯৮৫ মৃত্যু

আপডেট: May 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক:: ভারতে লাগাতার বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। যা এরইমধ্যে ৫৯ হাজার ছাড়িয়েছে। প্রাণহানি হয়েছে প্রায় দুই হাজার।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরো তিন হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত বেড়ে ৫৯ হাজার ৬৯৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন আরো ৯৬ জন। এতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৮৫ জনে ঠেকেছে।
তবে আশার কথা আশঙ্কাজনকহারে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে চিকিৎসা সহায়তায় বাড়ছে সুস্থ হওয়ার হারও। দেশটিতে বর্তমানে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে হয়েছে ২৯ দশমিক ৩৫ শতাংশ। গত একদিনে ১ হাজার ১১১ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে গোটা দেশে এ পর্যন্ত সুস্থ ১৭ হাজার ৮৮৭ জন।
 
এদিকে শুক্রবার রাজধানী দিল্লিতে নতুন করে আরো ৩৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কেজরিওয়ালের রাজত্বে একদিনের মধ্যে এই প্রথম একসঙ্গে এতজন সংক্রমিত হলেন। ফলে, দিল্লিতে আক্রান্ত বেড়ে ৬ হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন এখন পর্যন্ত ৬৮ জন।
 
তবে আক্রান্ত ও প্রাণহানিতে সবার শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ১৯ হাজার ৬৩ জন করোনার কবলে পড়েছেন, আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭৩১ জন। ৪৪৯ জনের মৃত্যুর সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গুজরাটে আক্রান্ত ৭ হাজার ৪০২ জন। এরপরই রাজধানী দিল্লি।
আর, মমতার পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১ হাজার ৬৭৮ জনের করোনা চিহ্নিত হয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ১৬০ জনের। এছাড়াও, জম্মু-কাশ্মীরে আক্রান্ত ৮২৩ জন, মারা গেছেন ৯ জন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network