শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪২৩ জনের মৃত্যু

আপডেট: April 4, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক: করোনা ভাইরাসে (কভিড-১৯) যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটছে।শুক্রবার বিকেল নাগাদ দেশটিতে একদিনে ১ হাজার ৪২৩ জনের মৃত্যু হয়েছে।
জনস হপকিন্স ইউনিভার্সিটির বরাত দিয়ে সিএনএন আরও জানায়, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৪০৬ জন।
শুক্রবার বিকেল নাগাদ একদিনে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৭৮২ জন। একই সময়ে মারা গেছে ১ হাজার ৪২৩ জন।
যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের মূলকেন্দ্র নিউইয়র্ক শহরে শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮২ জন। বৃহস্পতিবারের পর থেকে সেখানে মারা গেছে ৩০৫ জন।
নিউইয়র্ক শহরে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮৬৭ জন।
করোনায় আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে মৃতের হিসাবে শীর্ষে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৬৮১ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ১৯৮ জন মারা গেছেন স্পেনে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network