লকডাউনে ৭ কিলোমিটার হেঁটে ডেন্টাল ক্লিনিকে সন্তান প্রসব

আপডেট: April 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: প্রচণ্ড প্রসব বেদনায় কাতর তরুণী ছুটছেন রাস্তায়। স্বাভাবিক  অবস্থায় এটা কল্পনা করা যায়! কিন্তু করোনারকালে বিশ্বজুড়ে ঘটছে এমনই সব অস্বাভাবিক ঘটনা। অন্তঃসত্ত্বা এক নারীর রাস্তায় ছুটে যাওয়ার এই ঘটনা ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে।

এনডিটিভির এ প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের মাঝে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে একটি ডেন্টাল ক্লিনিকে পৌঁছান ২০ বছর বয়সী ওই তরুণী। পরে সেখানেই এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

গত ১৪ এপ্রিল বেঙ্গালুরুতে ঘটে এই ঘটনা। ডেন্টিস্ট ডা. রামিয়া এন জানিয়েছেন, এক তরুণী ১৪ এপ্রিল সকাল ৯টা নাগাদ তার স্বামীর সঙ্গে বিদ্যারানাপুরার ডেন্টাল ক্লিনিকে যান। সেই সময় ক্লিনিকে তিনি ছিলেন না। তার সহকারী ছিলেন।

ডাক্তারের কথায়, ‘এত ঘণ্টা হেঁটে ওই তরুণী বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। ক্লিনিকে পৌঁছানোর ৫-১০ মিনিটের মধ্যেই তিনি একটি প্রি-ম্যাচিওর সন্তানের জন্ম দেন।’

ডাা. রামিয়া আরও বলেন, ‘সন্তানের জন্ম দিয়েই অজ্ঞান হয়ে পড়েন ওই তরুণী। নবজাতক শিশুটির বাবা ভেবেছিলেন শিশুটি মারা গেছে। এ অবস্থায় শিশুটিকে কাপড়ে জড়িয়ে রাখেন তিনি। প্রায় ২০ মিনিট বাদে তিনি ও তার স্বামী ডা. হিমানিশ সেখানে যান।

তিনি বলেন, ‘আমরা দেখি বাচ্চাটা বেঁচে আছে। সঙ্গে সঙ্গে বাচ্চাটা আর তার মায়ের চিকিৎসা শুরু করি। তাদের প্রাথমিক চিকিৎসার পর মাল্লেস্বরমের কেজি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে দিই।’

ওই তরুণী ও তার স্বামী নিজের পরিচয় জানাতে চাননি। তবে জানা গেছে যে তারা বিহার অথবা উড়িষ্যর পরিযায়ী শ্রমিক, যারা কাজের সূত্রে রয়েছেন বেঙ্গালুরুতে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network