শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

শিগগিরই খুলে দেওয়া হবে মসজিদুল হারাম-মসজিদে নববী

আপডেট: April 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক:: সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা দুই পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য খুব শিগগিরিই খুলে দেওয়া হবে।

মঙ্গলবার সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় এক টুইট বার্তায় এ ঘোষণা দেন।বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোবেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনসহ সব ধরনের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল।

এমনকি সৌদি আরবে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশটির পবিত্র দুই মসজিদ মক্কা মসজিদুল হারামে ওমরাহ ও মদিনা মসজিদে নববীর জিয়ারত এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় বন্ধ ঘোষাণা করা হয়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ হাজার ৭৮৪ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network