শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আপডেট: April 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
 
রোববার (১২ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।
 
মুখপাত্র বলেন, ‘হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থতা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর গ্রামীণ বাসভবন চেকার্সে গেছেন ।
তিনি বলেন, ‘মেডিক্যাল টিমের পরামর্শ অনুযায়ী এখনই কাজে ফিরছেন না তিনি। তাকে অসাধারণ দেখভাল করার জন্য সেইন্ট থমাসের সবাইকে তিনি ধন্যবাদ দিতে চান।’
 
গত রোববার জনসনকে হাসপাতালে ভর্তি করে হয়েছিল। পরেরদিন সোমবার শারীরিক অবস্থার আরও আবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে তিন রাত ছিলেন তিনি। সেসময় তাকে অক্সিজেন সরবরাহ করা হয়। তবে তার কোনো ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি।
 
২৭ মার্চ জনসন তার করোনা ভাইরাস পরীক্ষার ফল পজেটিভ আসার ঘোষণা দেন। তার মধ্যে ‘মৃদু উপসর্গ’ রয়েছে এবং ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে থেকেই দেশের নেতৃত্ব দেওয়া অব্যাহত রাখবেন তিনি। এ ঘোষণার ১০ দিন পর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়।
 
শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে জাতীয় স্বাস্থ্যসেবায় (এনএইচএস) নিয়োজিত সব কর্মীকে ধন্যবাদ জানিয়ে জনসন বলেন, ‘কোনো ধন্যবাদই তাদের জন্য যথেষ্ট নয়। আমি তাদের কাছে আজীবন ঋণী।’
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network