আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬
নাটোর প্রতিনিধি:: নাটোরের নলডাঙ্গা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে।সোমবার সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে।
৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান, কাসেমসহ কয়েকজন বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে চলে যায়। তিনি এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাঙচুরের ঘটনা ঘটছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

