২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।

প্রথমে উপজেলা প্রশাসন শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা বিএনপি, থানা পুলিশ, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভাষা শহীদদের স্মরণে উপজেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network