আপডেট: মার্চ ১০, ২০২৬
রিপোর্টার শামীম মীর:: উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ।বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারের উত্তর পাশে ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত “ম্যানেজার বাড়ির কাঠের পুল” দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পুলটির ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে যাতায়াত করছেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলটির কোনো সংস্কার করা হয়নি। ফলে পুলটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে স্কুলপড়ুয়া ছোট ছোট শিশু, অসুস্থ রোগীদের নিয়ে ও সাধারণ পথচারীদের জন্য এটি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।এলাকাবাসী উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত স্থানটি পরিদর্শন করে সেখানে একটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

