২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
মির্জাগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পানছড়িতে ফিস্টুলা নির্মূলে বিশেষ ক্যাম্পেইন শুরু পলাশবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল আমতলীতে তিন শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শুভাগমন উপলক্ষে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা তালুকদার ইউনুস উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: নারী ইউপি সদস্যের বিচারের দাবিতে মানববন্ধন সরিয়ে দেয়া হলো তাজুলকে, চিফ প্রসিকিউটর হলেন আমিনুল

রাজাপুরে জঙ্গল থেকে অপহৃত শিশু উদ্ধার

আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুর উপজেলায় অপহরণের কয়েক ঘণ্টা পর জঙ্গল থেকে মো: মিহির নামে দেড় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী শিশুটির পরিবারে কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি ও হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজাপুর সদর ইউনিয়নের পশ্চিম আঙ্গারিয়া এলাকার একটি নির্জন রাস্তা ও খালের পাশের জঙ্গলে কান্নারত অবস্থায় দেড় বছর বয়সী এক শিশুকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে রাজাপুর থানায় নিয়ে গেলে শিশুটির বাবা মো: মাহাবুর মোল্লা তাকে শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে ডুমুরিয়া এলাকা থেকে শিশুটিকে অপহরণ করা হয়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা করে পরিবার।

শিশুটির বাবা মাহাবুর মোল্লা জানান, তাদের এক আত্মীয় ময়না বেগমের প্রাক্তন স্বামী তোতা মিয়া (৩৫) তালাকের বিষয়টি মেনে নিতে পারেননি। দুই মাস আগে তালাকের পর সম্প্রতি ময়না বেগম দ্বিতীয় বিয়ে করেন। এর জেরে পূর্বপরিচিত তোতা মিয়া কৌশলে রাজাপুরের পুটিখালাখালি গ্রামে তাদের বাড়িতে আশ্রয় নেন। সকালে শিশুটিকে দোকানে নেয়ার কথা বলে তিনি নিয়ে যান এবং পরে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। একই সাথে পুলিশে জানালে শিশুটিকে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হলে অপহরণকারী শিশুটিকে জঙ্গলে ফেলে পালিয়ে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network