শিরোনাম
সাঈদীর বিরুদ্ধে মামলার বাদীর দাফন ঘিরে উত্তেজনা, কবর খুঁড়লেন মেয়ে-বোন মক্কা-মদিনায় পড়ল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হুতিদের অস্বীকার ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা এসিল্যান্ডের গাজীপুরে কার্টনের গুদামের আগুন নিয়ন্ত্রণে উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা গলাচিপায় জেলেদের হামলায় পুলিশ কনস্টেবলসহ আহত ২ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহিন শিকদারের শোডাউন ও গণসংযোগ মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ২৯ লাখ ২০ হাজার, মৃত্যু ২ লাখ ৩ হাজার ছাড়িয়েছে

আপডেট: April 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এ ভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ৩ হাজার ছাড়িয়েছে।
আন্তর্জাতিক জরিপকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে দুই লাখ ৩ হাজার ২৭২ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ২০ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৪১ জন।
 
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৬০ হাজার ৬৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৫৬ জনের। সুস্থ হয়েছেন এক লাখ ১৮ হাজার ১৬২ জন।
 
মৃত্যুর দিক দিয়ে তালিকার দ্বিতীয়তে রয়েছে ইতালি। এছাড়া ইউরোপ মহাদেশে শীর্ষে রয়েছে এ দেশটি। সেখানে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের। আর আক্রান্ত হয়েছে এক লাখ ৯৫ হাজার ৩৫১ জন।
তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৯০২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮১৬ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩২ জনের মৃত্যু হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network